রাজশাহীতে ডাকাতির প্রস্তুতির সময় ‘মিজু গ্যাং’ এর মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার গভীর রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোটবোনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার র্যাব-৫ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক মুনীম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানান